শুরুটা হয়েছিলো ২০১৬ তে
শুরুটা হয়েছিলো ২০১৬ তে ফেসবুকে তাকে চুপি চুপি ফলো করতাম। ধরতে গেলে সে আমার ক্রাশই ছিলো....তবে এটা জানতাম না উনিও আমাকে চুপি চুপি ফলো করেন।আমি ভাবছিলাম তাকে একবার একবার নক করবো।দিন যায়,মাস যায় কিন্তু নক করা হয় না... ২০১৬ ডেইটা ঠিক মনে নেই।সেদিন এক ফ্রেন্ডের সাথে চ্যাট করছিলাম হঠাৎ দেখি "আক্রামুজ্জামান অন্তর" সেন্ট ইউ এ স্টিকার (আমি তো ম্যাসেজটা দেখে )। এক সেকেন্ড লেইট না করে সাথে সাথে স্টিকার দিয়ে রিপ্লাই করলাম। যাই হোক শুরু তো হলো কথা বার্তা....কিন্তু বলা হলো না কিছু ....বেশ কিছুদিন কেটে গেলো।মাঝেমধ্যে কথা হয় কি হয় না। আমিও নতুন রিলেশনে জড়িয়ে যাই।কিন্তু পারসোনাল কিছু কারণে রিলেশনটা আর টিকে নি। প্রায় ১ বছর হয়ে যায়। ওই যে বলছিলাম ২০১৬ মনে আছে?হ্যাঁ সে ছেলেটা "আক্রামুজ্জামান অন্তর" সময়গুলো খারাপ যাচ্ছিলো।এক সময় সবকিছু তাকে খুলে বললাম।শুরু হলো চ্যাট,তারপর ফোনে কথা বলা।একটু একটু করে কখন যে ৫-৬ ঘন্টা হয়ে যেতো বুঝতেই পারতাম না।ইভেন আমাদের ২৪-২৫ ঘন্টাও কথা বলার রেকর্ড আছে।কেউ কাউকে বলাতাম না কিছু যে দুজন দুজনকে কতোটা ভালোবেসে ফেলেছিলাম। শুনো না মনে আছে? ২ মিনিট ফোন অফ থাক...